ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল


আবু নাছির, নগরকান্দা photo আবু নাছির, নগরকান্দা
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ১২:৪০

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দী এলাকায় কুমার নদে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল নামে। 
শনিবার (১০ অক্টোবর) বিকেল তিনটায় শুরু হওয়া এ আয়োজন ঘিরে নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নৌকা বাইচ উপভোগ করতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও ছুটে আসেন দর্শনার্থীরা। নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা উত্তর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটো।
প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকাগুলোর গতি আর মাঝিদের বৈঠার ছন্দে মুগ্ধ হন দর্শকেরা। নদীর দুই পাড়ে শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়। নৌকা বাইচকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি বাংলার লোকজ সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ। এমন আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি ও মিলনমেলার পরিবেশ তৈরি হয়।

 

Aminur / Aminur

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক