ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ১২:৪১

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের খানজাপুর গ্রামের দুবাই প্রবাসী মতিয়ার রহমান শেখের উদ্যোগে প্রায় ৭০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে প্রতি মাসের ১০ তারিখে নিয়মিতভাবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন তিনি। তাঁর এই মানবিক উদ্যোগে উপকৃত হচ্ছেন এলাকার অসচ্ছল পরিবারগুলো।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল ও এক লিটার তেল। কোনো কোনো মাসে চাল, ডাল ও তেলের পরিবর্তে পাঁচ কেজি আটা ও এক কেজি চিনি বিতরণ করা হয়। নিয়মিত এ সহায়তা পেয়ে দরিদ্র পরিবারগুলো কিছুটা হলেও আর্থিক চাপ থেকে স্বস্তি পাচ্ছে।
মতিয়ার রহমান শেখ মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের খানজাপুর গ্রামের আবু সাঈদ শেখের ছেলে। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ব্যবসা করে আসছেন। পাশাপাশি তিনি মুকসুদপুর বরইতলা- মুকসুদপুর-কাশিয়ানী বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর এই মানবিক কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে আসছেন রাজিব শেখ, মিরাজ শেখ, রবিউল ফকির, ইউনুচ ফকির, মনা কাজী, লাবণ্য আক্তার, সামিউল ও জিসান। এ বিষয়ে দুবাই প্রবাসী মতিয়ার রহমান শেখ বলেন, “মহান আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছেন বলেই এলাকার গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। অসচ্ছল পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পারা আমার কাছে আনন্দের বিষয়। আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দিয়েছেন।”
তিনি আরও জানান, এলাকার অসুস্থ ও অসহায় মানুষকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে ও সহযোগিতা করে থাকেন তিনি। যতদিন বেঁচে থাকবেন, ততদিন সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে চান।
স্থানীয়রা তাঁর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসীরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র পরিবারগুলোর দুর্ভোগ অনেকটাই কমে আসবে। মতিয়ার রহমান শেখের এ উদ্যোগ মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Aminur / Aminur

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক