ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ১২:৪২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা ক্রীড়া সংস্থার অফিস ঘরটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। নিয়মিত কার্যক্রম না থাকায় এবং ঘরটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকায় বর্তমানে এটি পরিত্যক্ত ঘরে পরিণত হয়েছে। অন্যদিকে, বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে বর্তমান সময় পর্যন্ত ক্রীড়া সংস্থাটির নামে বরাদ্দের বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সচেতন মহলের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ এবং নতুন খেলোয়াড় তৈরিতে উপজেলা ক্রীড়া সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু সেই ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকায় এর কার্যক্রম, ব্যবস্থাপনা এবং সরকারি বরাদ্দের বিষয়ে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগ রয়েছে, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমল থেকেই ক্রীড়া সংস্থার অফিসটির কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। এরপরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অফিসটি সচল করা, নিয়মিত কার্যক্রম পরিচালনা কিংবা বরাদ্দের বিষয়ে দৃশ্যমান কোনো তথ্য সামনে আসেনি। তবে এ সময়ে কোনো বরাদ্দ দেওয়া হয়েছিল কি না, বরাদ্দ দেওয়া হয়ে থাকলে তা কোন খাতে ব্যয় হয়েছে এবং সংস্থাটির বর্তমান কার্যক্রম কী—এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সেই সময় ক্রীড়া সংস্থার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ। তিনি উপজেলার শিলখুড়ী ইউনিয়নের চেয়ারম্যান।তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি  তিনি জানান তিনি দ্বায়িত্ব পালন কালে অফিস ঘরটি খোলা হতো। তার পর থেকে তালা বন্ধ অবস্থায় ভবনটি পড়ে আছে। ঘরটি একপাশে ওয়ালে লিখে রাখা লেখায় দেখা যায় ২০১৯-২০২০ অর্থ বছরে জেলা পরিষদ থেকে ক্রীড়া সংস্থার উন্নয়নে বরাদ্দ দেওয়া হয়েছে ১লক্ষ ২৫ হাজার টাকা। যার কোনো সংস্কার কাজ দৃশ্যমান নেই। এই প্রকল্পের সভাপতি ছিলেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনোয়ারুল হক। একটি উপজেলা ক্রীড়া সংস্থার, ক্রীড়া ক্ষেত্রে প্রতি বছর বরাদ্দ থাকার কথা। কিন্তু সেই বরাদ্দের কোন হদিস নেই। বর্তমান সরকার ক্রীড়ার উয়ন্নয় জন্য ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার উয়ন্নয়নে কথা ভাবছেন অথচ ভূরুঙ্গামারী উপজেলা ক্রীড়া সংস্থাটির বর্তমান অবস্থার চিত্র এই। উপজেলা নিবার্হী কর্মকর্তারা ইউএনও পরিবর্তন হন । কিন্তু  ক্রীড়া ক্ষেত্রে সরকারি বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী কিভাবে বিতরণ করেন এবং এ বরাদ্দের বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে সম্প্রতি উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও অমৃত দেব নাথ। বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে নিয়ে বসে উপজেলা ক্রীড়া সংস্থার একটি কমিটি করেছেন। সেখান কোনো সাবেক খেলোয়াড়কে ডাকা হয়নি এবং পূর্বের নামে মাত্র একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির কোনো সদস্যকে কমিটি গঠন করার সময় ডাকা হয়নি। পূর্বের ক্রীড়া সংস্থার কমিটিকে নিয়ে কোনো দিন একটি মিটিংও করা হয়নি। সম্পূর্ণ এককভাবে কমিটি গঠন করা হয়েছে। কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক খেলোয়াড়রা । অফিস ঘরটি দীর্ঘ দিন ধরে তালা বন্ধ কেন এবং  বরাদ্দের বিষয়ে জানার জন্য ভূরুঙ্গামারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তোহমুর হক তালুকদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এই বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানেন না। ফলে ক্রীড়া সংস্থাটির বর্তমান অবস্থা এবং বরাদ্দ-সংক্রান্ত তথ্য নিশ্চিত হওয়ার বিষয়টি এখনো অস্পষ্ট রয়ে গেছে।সংশ্লিষ্টদের মতে, একটি ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা শুধু একটি ভবন অব্যবহৃত থাকার বিষয় নয়; এর সঙ্গে স্থানীয় ক্রীড়াঙ্গনের কার্যক্রম, তরুণ প্রজন্মের খেলাধুলার সুযোগ এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহারের প্রশ্নও জড়িত। অফিসটি কেন বন্ধ রয়েছে, এর দায়িত্বে কারা রয়েছেন, সংস্থাটির কার্যক্রম কেন দীর্ঘ দিন ধরে বন্ধ হয়ে আছে এবং বরাদ্দের বিষয়ে কী তথ্য রয়েছে—এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন। এ অবস্থায় ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট ক্রীড়া কর্তৃপক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে ক্রীড়া সংস্থার অফিসটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকার কারণ অনুসন্ধান, বরাদ্দের তথ্য প্রকাশ এবং ভবনটি পুনরায় ব্যবহার উপযোগী করে ক্রীড়া কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সাবেক খেলোয়াড় সহ সচেতন মহল। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। একই সঙ্গে ক্রীড়া সংস্থার বরাদ্দ, ব্যয় ও কার্যক্রমের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করে ভূরুঙ্গামারীর স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরায় সক্রিয় করার উদ্যোগ নেওয়া হোক এমনটাই প্রত্যাশা করছেন সাবেক খেলোয়াড় সহ স্থানীয় সচেতন মহল। এখন দেখার বিষয়, দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিসটি কবে সচল হবে এবং বরাদ্দ-সংক্রান্ত প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর কবে মিলবে। 

Aminur / Aminur

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক