ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ১২:৪৬

নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের উদিশা গ্রামে প্রায় ২ কিলোমিটার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হলেও এখন পর্যন্ত কাজ শুরু করেনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)। ফলে সড়কটি নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন গ্রামের হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নকাজ না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। এদিকে চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় গতকাল নিজ উদ্যোগে সড়ক সংস্কার করে গ্রামের কিছু মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতারদিঘী ইউনিয়নের উদিশা গ্রামে হাজারো মানুষের বসবাস। গ্রামবাসীর যাতায়াত, কৃষিপণ্য পরিবহনসহ দৈনন্দিন নানা প্রয়োজনে সড়কটি গুরুত্বপূর্ণ। সড়কটির নির্মাণকাজ উদ্বোধন হওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। তবে উদ্বোধনের পরও কাজ শুরু না হওয়ায় সেই আশা এখন হতাশায় রূপ নিচ্ছে।
গ্রামীণ জনপদের উন্নয়ন ও যোগাযোগব্যবস্থা সচল রাখতে সড়কটির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে কৃষিনির্ভর এলাকার মানুষের জন্য ভালো যোগাযোগব্যবস্থা অত্যন্ত জরুরি। সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়িত না হওয়ায় স্থানীয়দের স্বাভাবিক চলাচল ও কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি তৈরি হয়েছে।
জানা যায়, ২০২৩ সালের ৪ নভেম্বর তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক রাস্তার কাজে উদ্বোধন করেন। পরবর্তীতে বরাদ্দকৃত অর্থ অন্য রাস্তায় দেয়া হয়।
স্থানীয় বিএডিসি সুত্রে প্রকাশ,  ২০২২ -২৩ অর্থ বছরে স্থাপনদিঘী বাজার থেকে উদিশা গ্রামের ব্রীজ পর্যন্ত ১৩৫০ কিলোমিটার সাবমার্সিবুল রাস্তা উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী পলক। পরে রাস্তার দু ধারে কয়েকটি পুকুর থাকায় সংশ্লিষ্ট দুই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলে গাইড ওয়াল নির্মানের সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু  গাইড ওয়াল না হওয়ায় বরাদ্দকৃত অর্থ ফেরত চলে যায়।

Aminur / Aminur

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২