ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি


শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো অফিস photo শহিদুল ইসলাম সোহেল, সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১১-১০-২০২৬ দুপুর ১২:৪৯

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়নের উত্তর কুল গ্রামে গভীর রাতে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ি দুটিতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাধা দিতে গিয়ে শামীম আহমেদ নামে এক বাড়ির মালিক গুরুতর আহত হন। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে ডাকাত দলটি প্রথমে জামাল মাস্টারের বাড়িতে প্রবেশ করে। সেখান থেকে চার ভরির বেশি স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। পরে পাশের বাড়িতে থাকা ‘জকিগঞ্জ রাজমহল’-এর পরিচালক শামীম আহমেদের বাড়িতে হানা দেয় ডাকাত দলটি। এ সময় বাধা দিতে গেলে ডাকাতদের হামলায় তিনি গুরুতর আহত হন। চিকিৎসাধীন থাকায় তাঁর বাড়ি থেকে লুট হওয়া মালামালের পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর রাতে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। সকালে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতদের শনাক্ত করতে স্থানীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে।স্থানীয় চেয়ারম্যান টিপু চৌধুরী বলেন, “ইদানীং এলাকায় চুরি-ডাকাতির ঘটনা অনেক বেড়ে গেছে। গত ৫০ বছরে এ ধরনের ডাকাতি ও নির্যাতনের ঘটনা আমরা দেখিনি।” স্থানীয় সাংবাদিক আব্দুল মালিক বলেন, এ ধরনের ডাকাতির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এদিকে, সাবেক চেয়ারম্যান আফতাব আহমদ আহত শামীম আহমদকে নিজের বন্ধু উল্লেখ করে বলেন, তাঁকে আইসিইউতে দেখতে গিয়েছিলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাংবাদিক শহিদুল ইসলাম সোহেল। এমন ডাকাতি ও নির্যাতনের ঘটনায় এলাকাবাসীসহ দেশবাসী আতঙ্কিত বলে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন। একই রাতে পাশাপাশি দুটি বাড়িতে ডাকাতির ঘটনায় উত্তর কুল গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাত দলের সদস্যদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার, লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২