ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

গজারিয়ায় বৈশ্বিক করোনা আক্রান্ত রোগীর পরিচর্যা প্রজনন স্বাস্থ্য ও ব্যক্তিগত সুরক্ষা বিষয়ক কর্মশালা


আরিফুর রহমান সাগর, গজারিয়া photo আরিফুর রহমান সাগর, গজারিয়া
প্রকাশিত: ২১-১০-২০২১ রাত ৯:৭
বৃহস্পতিবার  মুন্সীগঞ্জ জেলার  গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তন কক্ষে  অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ও কর্মশালা কার্যক্রমের উদ্বোধন করেন গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার  জিয়াউল আহসান চৌধুরী, কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শামসুল আলম, (ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা)ও কর্মশালায় সভাপতিত্ব করেন  ফাহিম আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও প্রশিক্ষণ সমন্বয়কারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার সহ শিক্ষক প্রতিনিধি, ইমাম প্রতিনিধি, সনাতন ধর্মীয় পুরোহিত, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। মোঃ ফিরোজ মিয়ার সঞ্চালনায় এবং ফাহিম আহমেদ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এর সভাপতিত্বে এবং জাইকার অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান আলোচক ডা: শামসুল আলম বলেন করোণায় আতঙ্ক না হয়ে একটু সচেতনতা অবলম্বন করলেই মুক্তি পাওয়া যায়। চোখ, নাক এবং মুখ এই তিনটি জিনিস হেফাজত করতে পারলে করোনা আক্রান্ত হওয়ার আর ভয় থাকে না। রোগীকে অবশ্যই পর্যাপ্ত পরিমান প্রোটিন জাতীয় খাবার দিতে হবে যদিও ওই সময়টায় স্বাদ ও গন্ধ থাকে না।
প্রধান অতিথি গজারিয়া নির্বাহী অফিসার  জনাব জিয়াউল আহসান চৌধুরী এই কর্মশালার আয়োজক, প্রশিক্ষণ সমন্বয়কারী ও আর্থিক সহযোগিতার জন্য জাইকা প্রতিনিধি কে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিগত দিনে করোনা মুকাবেলায় "করোনা প্রতিরোধ যোদ্ধা" সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সভাপতি ও প্রশিক্ষণ সমন্বয়কারী ফাহিম আহমেদ কর্মশালায় অংশগ্রহণ কারীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও রোগীর পরিচর্যা, প্রজনন স্বাস্থ্য ও ব্যক্তিগত সুরক্ষা বিষয়ক কর্মশালা আয়োজনের ধারাবাহিকতা থাকবে বলে জানান।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ