বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (সা.)’ শীর্ষক বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতব্যাপী বিলাইছড়ি বাজারের নির্মাণাধীন মডেল মসজিদ প্রাঙ্গণে এ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি এমএ সালাম ফকির। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের নুরে মদিনা মডেল হেফজখানা ও এতিমখানার পরিচালক মুফতি মাওলানা ইয়ার মোহাম্মদ রেজভী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির কাউখালী আল-নূর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল হায়াত মিয়াজী। এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, বিলাইছড়ি উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা শিব্বির, মুয়াজ্জিন মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. জাফর আহাম্মদ, ওয়ার্ড মেম্বার মো. ওমর ফারুক, মাহফিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রনি এবং অর্থ সম্পাদক মো. নাসির হোসেন। মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় মুসলিম শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন করেন। সংগীত পরিবেশনায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্বারী সমিতির সভাপতি জয় সিন্ধু চাকমা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শান্তি রায় চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মাহফিল শেষে বিশেষ মোনাজাত ও তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে। এদিকে, মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিলাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড
বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত
রাজারহাটে গাছসহ গাঁজা চাষি গ্রেপ্তার
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।