ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

জাতির পিতা ঘোষিত ছয় দফার চেতনাই ছিল বাঙালির মুক্তির মূলমন্ত্র : ডুয়েট উপাচার্য


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ৭-৬-২০২১ দুপুর ৪:৩০
‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফার চেতনাই ছিল বাঙালির মুক্তির মূলমন্ত্র। ছয় দফা শুধু বাঙালি জাতির মুক্তির সনদ নয়, এটি সারাবিশ্বের মুক্তিকামী মানুষের ঐতিহাসিক চেতনার আঁতুড়ঘর’- ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে সোমবার (৭ জুন) ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমান এক বাণীতে এ কথা বলেন। 
 
তিনি আরো বলেন, ১৯৬৬ সালের ৭ জুন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ছয় দফা আন্দোলনের মাধ্যমে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অবিস্মরণীয়। বাংলার জনগণ দাবির প্রতি স্বতঃস্ফূর্ত সমর্থন জানায়। ছয় দফা হয়ে ওঠে পূর্ব বাংলার শোষিত-বঞ্চিত মানুষের মুক্তির সনদ।
 
তিনি ঐতিহাসিক ৭ জুনসহ স্বাধীনতা সংগ্রামের সব শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এছাড়া তিনি সকলকে অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও দর্শনকে লালন করে দেশপ্রেমের মন্ত্রে উজ্জ্বীবিত হয়ে প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে উন্নত রাষ্ট্র গড়ার আহ্বান জানান।

এমএসএম / জামান

পবিপ্রবির শিক্ষার্থীকে মারধর-ছাত্রী হেনস্তা, স্থানীয়দের বিরুদ্ধে মামলা

বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে ইউএপিতে দেশের বিশিষ্ট ফার্মাসিস্টদের সম্মাননা

নিরাপদ খাদ্য নিশ্চিতে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার বন্ধের আহ্বান পবিপ্রবি উপাচার্যের

ডিআইইউতে নিষিদ্ধ ছাত্রলীগের সম্পৃক্ততা প্রমাণিত হলে বহিষ্কার করার দাবি, উপাচার্যকে স্মারকলিপি

কুবির নজরুল হলে ড্রেন অব্যবস্থাপনা, ভোগান্তিতে শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ফার্মাসিস্ট দিবস পালিত

যশোর পলিটেকনিকে ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রশিবিরের হেল্প ডেস্ক

শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থীকে বিশেষ অনুদান দেবে মন্ত্রণালয়

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশক্তি

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

‎১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ে নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতির আত্মপ্রকাশ ও নবীনবরণ

জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী