ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন : হেফাজত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ১২:৫১

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলাকে আন্তর্জাতিক আইন, মৌলিক মানবাধিকার ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 

এ ঘটনায় দুই বাংলাদেশিসহ নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহত ব্যক্তিদের বিনা মূল্যে চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় হেফাজতে ইসলামের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব শায়েখ সাজিদুর রহমান এ দাবি জানান।

শোকবার্তায় হেফাজতের নেতারা বলেন, আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি সম্পূর্ণ বেসামরিক স্থাপনায় এ ধরনের ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি আন্তর্জাতিক আইন, মৌলিক মানবাধিকার ও মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন। নিরীহ মানুষের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা বিশ্ববিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে।

বার্তায় তারা নিহত দুই বাংলাদেশিসহ সব ভুক্তভোগীর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন।

হামলায় হতাহত ব্যক্তিদের মানবিক দিক বিবেচনায় নিয়ে নিহত বাংলাদেশিসহ সব ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে সৌদি সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান হেফাজতের নেতারা। পাশাপাশি আহত ব্যক্তিদের সম্পূর্ণ বিনা মূল্যে সর্বাধুনিক চিকিৎসাসেবা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি মানবিক সহায়তা দেওয়ার দাবি জানান তারা।

নিহত বাংলাদেশিদের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী দ্রুত দেশে ফিরিয়ে এনে সম্মানের সঙ্গে দাফন অথবা প্রবাসেই যথাযথ মর্যাদায় দাফনের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান নেতারা। নিহত ব্যক্তিদের পরিবারগুলো যেন তাদের প্রাপ্য আইনগত পাওনা ও ক্ষতিপূরণ যথাযথভাবে পায়, সে জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে দ্রুত ও কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা এবং বিমানবন্দরসহ যেকোনো বেসামরিক স্থাপনায় এ ধরনের হামলা বন্ধে জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থাসহ (ওআইসি) আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।

শোকবার্তায় মহান আল্লাহর দরবারে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যসহ সমগ্র বিশ্বে স্থায়ী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য দোয়া করেন হেফাজতের নেতারা।

aliul / aliul

জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ

আ.লীগ-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান

রিয়াদ বিমানবন্দরে হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন : হেফাজত

সৌদিতে বাংলাদেশিদের মৃত্যু, এবি পার্টির শোক-নিন্দা ও ক্ষতিপূরণ দাবি

রিয়াদ বিমানবন্দরে ১২ জনের মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ-নিন্দা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু

পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান

সরকার অন্যায়ের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে জনগণ পাশে থাকবে : রিজভী

প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে

অনেক ডিসেম্বর আসবে,শেখ হাসিনা আসবে না: রাশেদ খান

তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে : বিরোধীদলীয় নেতা

মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা, ভিত্তিহীন বললো জামায়াত