কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪২ বোতল ইস্কাফ সিরাপ ও চার কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. আলী হোসেন (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৩ হাজার টাকা।
গতকাল বিকেল ৪টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দৌলতপুর উপজেলার পশ্চিম ধর্মদহ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের এজাহার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে অধিদপ্তরের একটি অভিযানিক দল পশ্চিম ধর্মদহ গ্রামে অভিযান চালায়। এ সময় আলী হোসেনের বসতবাড়িতে তল্লাশি করে একটি সাদা প্লাস্টিকের বস্তার মধ্যে কাগজে মোড়ানো অবস্থায় ১৪২ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১৪ হাজার ২০০ মিলিলিটার বা ১৪ দশমিক ২ লিটার সিরাপ ছিল।
এ ছাড়া বাড়িতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর দুটি পোটলায় রাখা চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে আলী হোসেনকে গ্রেপ্তার করে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করেন অভিযানিক দলের সদস্যরা।
এজাহারে উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭৩ হাজার টাকা উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আলী হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতপুর থানায় এজাহার দেওয়া হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদকের বিস্তার রোধে অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Aminur / Aminur
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড