হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
আইন ও আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করেই সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ব্যস্ততম হাটিকুমরুল হাইওয়ে মহাসড়ক ঢাকা বগুড়া মহাসড়ক, ও পাবনা নগর বাড়ী মহাসড়ক, নাটোর বনপাড়া মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা। এর ফলে প্রতিনিয়ত মহাসড়কে ঘটছে দুর্ঘটনা এবং থমকে যাচ্ছে মহাসড়কের স্বাভাবিক গতি।
অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য মহাসড়কে আগের তুলনায় নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে মামলার সংখ্যা কমেছে প্রায় ৯০ শতাংশর । প্রশাসনের এই শিথিলতার নেপথ্যে ‘ভিন্ন গল্প’ রয়েছে বলে দাবি করছেন স্থানীয় সচেতন মহল।
নেপথ্যে অদৃশ্য শক্তি ও চাঁদাবাজি অনুসন্ধানে অভিযোগ উঠেছে, মামলা কমার নেপথ্যে কাজ করছে একটি প্রভাবশালী অদৃশ্য চক্র। মহাসড়কে এসব অবৈধ যানবাহন চলাচলের সুযোগ করে দিতে থ্রি-হুইলার ও সিএনজি মালিক-শ্রমিক সমিতির নামে সক্রিয় রয়েছে একাধিক সিন্ডিকেট। ‘
চেইন মাস্টার’ নিয়োগ করে দিনদুপুরে প্রকাশ্যে চালানো হচ্ছে চাঁদাবাজি। এই চাঁদার একটি নির্দিষ্ট অংশ কার পকেটে যাচ্ছে—তা নিয়ে সাধারণ চালক ও পথচারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিএনজি চালক জানান, চেইন মাস্টারের নির্ধারিত টোকেন বা জিপি (GP) ফি না দিলে মহাসড়কে গাড়ি নামানো তো দূরের কথা, নানা ধরনের হয়রানির শিকার হতে হয়।
ডাম্পিং সংকটের অজুহাত
এদিকে, মহাসড়কে নিষিদ্ধ যান আটকালেও রহস্যজনক কারণে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেই কোনো সুনির্দিষ্ট ডাম্পিং ব্যবস্থা। ফলে জব্দকৃত যানবাহন রাখার পর্যাপ্ত জায়গা না থাকার অজুহাত দেখিয়ে পুরো প্রক্রিয়াটিকেই নিষ্ক্রিয় বা শিথিল করে রাখা হয়েছে।
মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের অবাধ চলাচল, সুনির্দিষ্ট ডাম্পিং না থাকা, আশঙ্কাজনকহারে মামলা হ্রাস এবং সমিতির নামে চাঁদাবাজি ও দেনদরবারের বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন সুস্পষ্ট জবাব দিতে পারেননি।
গত এক থেকে দেড় মাসে কতগুলো মামলা হয়েছে এবং কতগুলো মামলা রেজিস্ট্রি হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে তিনি স্বীকার করেন যে, গত দেড় মাসে নিষিদ্ধ থ্রি-হুইলারের একটি মামলাও হয়নি। এছাড়া, চাঁদাবাজির বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি দায়িত্বসারী বক্তব্য দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
মহাসড়ককে দুর্ঘটনা এরাতে ও মহাসড়ক নিরাপদ রাখতে অবিলম্বে এই চাঁদাবাজি বন্ধ করা এবং সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে বিভাগীয় ও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন সাধারণ যাত্রী ও সচেতন নাগরিকরা। সড়ক দুর্ঘটনা রোধে মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার স্থায়ীভাবে বন্ধের দাবিও জানান পথচারী ও স্থানীয়রা।
Aminur / Aminur
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড