ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

আ.লীগ-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ১২:৫৯

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং বাংলাদেশে বসে জামায়াতে ইসলামী দেশবিরোধী ষড়যন্ত্র করছে। অতীতেও আওয়ামী লীগ ও জামায়াত ইয়ালামী বিএনপি এবং দেশের গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

রোববার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, ১৯৮৬ ও ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী এরশাদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশের জনগণ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল।

তৎকালীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশের জনগণ সেই ষড়যন্ত্র মোকাবিলা করেছিল।
রাশেদ খান বলেন, অতীতেও আওয়ামী লীগ ও জামায়াত দেশের স্বার্থ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

বিএনপি সেসব ষড়যন্ত্র মোকাবিলা করেছে। জনগণের সহযোগিতায় বর্তমান বিএনপি সরকারও সব ধরনের ষড়যন্ত্র ও চাপ মোকাবিলা করতে সক্ষম হবে।
এর আগে রোববার দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় অবস্থিত আব্বাসী মঞ্জিল জৌনপুরী দরবার শরীফে গিয়ে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেন রাশেদ খান।

এ সময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

aliul / aliul

জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ

আ.লীগ-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান

রিয়াদ বিমানবন্দরে হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন : হেফাজত

সৌদিতে বাংলাদেশিদের মৃত্যু, এবি পার্টির শোক-নিন্দা ও ক্ষতিপূরণ দাবি

রিয়াদ বিমানবন্দরে ১২ জনের মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ-নিন্দা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু

পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান

সরকার অন্যায়ের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে জনগণ পাশে থাকবে : রিজভী

প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে

অনেক ডিসেম্বর আসবে,শেখ হাসিনা আসবে না: রাশেদ খান

তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে : বিরোধীদলীয় নেতা

মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা, ভিত্তিহীন বললো জামায়াত