ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ১:০

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নতুন ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ভূঞাগাতী বাসস্ট্যান্ডে এ শুনানি হয়। এতে প্রস্তাবিত ইউনিয়নের আওতাভুক্ত এলাকার বাসিন্দাদের মতামত, দাবি ও পরামর্শ শোনেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঘুড়কা ইউনিয়নের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ড এবং চান্দাইকোনা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের গণশুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।
গণশুনানিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল খালেক পাটোয়ারী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রওশন কবির, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান ও সলঙ্গা থানার তদন্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সহসভাপতি মো. সামছুল ইসলাম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক রানা, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবুসামা সরকার, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ঘুড়কা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী মণ্ডল, মো. দুলাল হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুনানিতে নতুন ইউনিয়ন গঠনের যৌক্তিকতা, প্রশাসনিক সুবিধা, স্থানীয় সরকার ব্যবস্থাপনা ও জনসেবা কার্যক্রমের সম্ভাব্য প্রভাব নিয়ে মতামত নেওয়া হয়। নতুন ইউনিয়ন গঠিত হলে সরকারি সেবা গ্রহণ সহজ হবে কি না এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে কী ধরনের পরিবর্তন আসতে পারে, সেসব বিষয়ও আলোচনায় গুরুত্ব পায়।
সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় বাসিন্দাদের মতামত ও প্রস্তাব নতুন ইউনিয়ন গঠনের উদ্যোগ মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে গণশুনানি অনুষ্ঠিত হওয়া মানেই ইউনিয়ন গঠনের চূড়ান্ত অনুমোদন নয়। প্রস্তাবটি যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

Aminur / Aminur

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ