বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়, এই স্লোগানে বরিশালের উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উপলক্ষে আলোচন সভা র্যালি, চিত্রাঙ্কন ও পুরস্কার রিতরনের মাধ্যমে উদযাপন করা হয়েছ।
উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে উজিরপুর উপজেলা পরিষদ হল রুমে ১২ অক্টোবর সকাল ১১ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির ভার্চুয়ালী বক্তব্য রাখেন উজিরপুর- বানারিপাড়ার সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার উম্মে সালমা খানুন, উজিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজি ইসরাত জাহান, উজিরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম আলাউদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম খান, সাধারন সম্পাদক রোকনুজ্জামান টুলু।
উজিরপুর উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাকটর আব্দুল গাফফার চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, উপজেলা একাডেমি সুপার ভাইজার সুমন চৌধুরী, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির শরিফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল সহ বিভিন্ন স্কুলের শিশু কন্যা, সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং অভিবাবকবৃন্দ।
এসময় বক্তারা কন্যা শিশুকে অল্প বয়সেই বিয়ে নয়, তাদেরকে সমাজের বোঝা হিসেবে নয় তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারিবারিক সহযোগিতা সুদৃঢ় করা, সমাজের সকল কাজে কন্যা সন্তানকে অংশীদারিত্ব মুলক তৈরি করে গড়ে তোলার আহবান জাননান।
Aminur / Aminur
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড