ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ১:১৩

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) উত্তরার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিক্ষোভকারীরা। জুলাই অভ্যুত্থানের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাঁর দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা। 

'স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ' ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা। বিক্ষোভকারীরা জিএম কাদেরের উত্তরার বাসার সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর বিচার দাবি করেন। 

বিক্ষোভ মিছিলে ব্যবহৃত ব্যানারে কারাগারে বন্দি জিএম কাদেরের প্রতিকৃতি তুলে ধরা হয়। ব্যানারে লেখা ছিল—‘জুলাইয়ের শহিদদের রক্তের সাথে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সাথে যোগাযোগ; জিএম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’। 

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আন্দোলনকারীরা অভিযোগ করেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে শত শত মানুষের প্রাণহানির বিনিময়ে অর্জিত পরিবর্তনের পরও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব এখনো ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করে চলছে। বক্তারা বলেন, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি বিগত সরকারকে রাজনৈতিকভাবে বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছিল। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো দোসরকে রাজনৈতিক পুনর্বাসন পেতে দেওয়া হবে না। 

বিক্ষোভকারীরা অবিলম্বে জিএম কাদেরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

জিএম কাদেরের গ্রেপ্তার দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে স্বৈরাচার বিরোধী সাধারণ জনগণ

আ.লীগ-জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করছে: রাশেদ খান

রিয়াদ বিমানবন্দরে হামলা মানবাধিকারের চরম লঙ্ঘন : হেফাজত

সৌদিতে বাংলাদেশিদের মৃত্যু, এবি পার্টির শোক-নিন্দা ও ক্ষতিপূরণ দাবি

রিয়াদ বিমানবন্দরে ১২ জনের মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলনের ক্ষোভ-নিন্দা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু

পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান

সরকার অন্যায়ের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে জনগণ পাশে থাকবে : রিজভী

প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে

অনেক ডিসেম্বর আসবে,শেখ হাসিনা আসবে না: রাশেদ খান

তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে : বিরোধীদলীয় নেতা

মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা, ভিত্তিহীন বললো জামায়াত