ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
শিশুর বিয়ে আর নয় ,কন্যা করবে বিশ্ব জয় এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং অপরাজেয় বাংলাদেশ ও স্পেস টু লিড প্রজেক্টের সহযোগিতায় উ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর পক্ষে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জামিলুর রহমান। অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ এবং কন্যাশিশুর সুন্দর ভবিষ্যৎ গঠনে পরিবার ও সমাজের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা মোঃ আবুল কালাম। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করার বিষয়ে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা। এতে ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা যুক্তি, তথ্য ও বক্তব্যের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ এবং কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে দলের দলনেতা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন মোছাঃ সাফিহা জান্নাত নীহা। অন্যদিকে বিপক্ষে দলের দলনেতা হিসেবে বক্তব্য দেন মোছাঃ তাবাসসুম জান্নাত তুবা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এবং উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম। আলোচনা সভায় কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার সমান সুযোগ সৃষ্টি এবং বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। কন্যাশিশুর অধিকার রক্ষা ও তাদের সম্ভাবনার বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষের সচেতন ভূমিকা রাখার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় জয়ী বিপক্ষে দল এবং শ্রেষ্ঠ বক্তা হিসেবে পক্ষ দলনেতা নির্বাচিত হন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়। এ ধরনের আয়োজন কন্যাশিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, যুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশ এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Aminur / Aminur
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ