ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে গলা কেটে হত্যা পর অটোরিকশা ছিনতাই, গ্রেফতার - ২


আনিছুর রহমান, রূপগঞ্জ photo আনিছুর রহমান, রূপগঞ্জ
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ২:৫৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া নিয়ে চালক রাজনকে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রূপসী বাগবাড়ি ব্রিজ এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রাজন মিয়া রূপগঞ্জের তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে। পরে পুলিশের চেকপোস্টে ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধারসহ ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় , রাত আড়াইটার দিকে কয়েকজন যুবক যাত্রীবেশে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশাটি ভাড়া নেয়। পরে বাগবাড়ি ব্রিজ এলাকায় পৌঁছলে অটোরিকশাটি ছিনিয়ে নিতে চালকের ওপর হামলা চালায় তারা। এ সময় রাজনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের পর গলা কেটে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
অন্যদিকে, তারাবো পৌর এলাকায় সুলতানা কামাল সেতুতে পুলিশের চেকপোস্ট করার সময় বেপরোয়া গতিতে একটি অটোরিকশা দ্রুত সরে যাবার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ছিনতাই হওয়া অটোরিকশাসহ ফয়সাল মিয়া ও জামাল মিয়া নামে দুই যুবককে আটক করে। আটক ফয়সাল রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে এবং জামাল নোয়াখালী সদরের করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Aminur / Aminur

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ