ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পত্নীতলায় দুর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা


এ, কে, আজাদ, পত্নীতলা photo এ, কে, আজাদ, পত্নীতলা
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ২:৫৭

নওগাঁর পত্নীতলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ  পরিবেশে উদযাপনের লক্ষে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা  মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা। 
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার  (ভূমি) এ.জেড.এম নাহিদ হোসেন,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো.সোহরাব হোসেন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.এস.এম গোলাম কায়ছার,প্রাণিসম্পদ অফিসার ডা.আশীষ কুমার দেবনাথ,থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:নিয়ামুল হক,কৃঞ্চপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো:নজরুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি মো:মোকসেদুল হক,পৌর বিএনপির সভাপতি মো:মামুন হোসেন,পূজা উদযাপন কমিটির সভাপতি সবুজ সাহা প্রমুখ।
উপজেলায় একযোগে ৮৪ টি মন্ডপে শারদীয়  দুর্গোৎসব পালিত হবে।সভায় জানানো হয়, উপজেলার প্রতিটি পূজামন্ডপে সিসিটিভি,স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।এছাড়া পূজার সময় বিদ্যুৎ,স্বাস্থ্যসেবা ও ফায়ার সার্ভিস প্রস্তুত রাখা হবে।

Aminur / Aminur

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ