ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ২:৫৮

নওগাঁর মান্দায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশদের কর্মসংস্থান ও যাতায়াত ব্যবস্থা সহজীকরণের লক্ষ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।  সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে মাঠে ১৪টি ইউনিয়নের ১৩৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেলে বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা)  আসনের সংসদ সদস্য জনাব ডা: ইকরামুল বারী টিপু। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোসাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে এই বাইসাইকেল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।  
​অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম পুলিশেরা মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সরকারি বিভিন্ন বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিরলস কাজ করে থাকেন। এই বাইসাইকেল তাদের সরকারি বার্তা পৌঁছানো এবং দাপ্তরিক কাজকর্মকে আরও গতিশীল ও সহজ করবে। ​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ