জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শালিখায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর হাসান চৌধুরী।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম সাব্বির হাসান, জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরীন সুলতানা, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান চাঁদ। মহিলা দলের সদস্য রুনা সালাম এবং শিক্ষার্থী মারিয়াম বিশ্বাস মিম।
বক্তারা বলেন, কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষার প্রসারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম। আলোচনা সভা শেষে আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিতিশা শিকার, ফারিয়া তাসমিম ও পার্থদেব রায়ের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
Aminur / Aminur
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ