ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়' এই স্লোগান নিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পর্যায়ে আয়োজিত এ অনুষ্ঠানে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা এবং সুন্দর ভবিষ্যৎ গঠনের গুরুত্ব তুলে ধরা হয়।
ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মো: সালাউদ্দিন আইয়ুবী এর সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা লিটন মুন্সি, সমাজসেবা কমকর্তা, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জিল্লু রহমান মধু মীর, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, বিভিন্ন দপ্তরের প্রধানগন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা ও তাদের প্রতিভা বিকাশে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বাংলাদেশ শিশু একাডেমি, ডামুড্যা উদ্যোগে আয়োজন করা হয়।
Aminur / Aminur
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ