রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
নওগাঁর রাণীনগরে উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি ‘উদ্যোক্তা (UDOYJ)এর নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংক পিএলসি, রাণীনগর শাখা, নওগাঁর আয়োজনে এবং বাংলাদেশ ব্যাংক, বগুড়া অফিসের সহযোগিতায় এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান। সোনালী ব্যাংক রাণীনগর শাখার ব্যবস্থাপক এম এম আবু হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার অতিরিক্ত পরিচালক খন্দকার আব্দুল হান্নান,
রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ মোস্তাকিমা খাতুন, উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তানভির হাসান, শের-এ-বাংলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. শাহানাজ বেগম এবং সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মেহেদী হাসান।
সভায় প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান বলেন অর্থনৈতিক উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তরুণ প্রজন্মের মাঝে উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ‘উদ্যোক্তা ( UDOJ)’ কর্মসূচির আওতায় সহজ শর্তে ঋণ প্রাপ্তি, সঠিকভাবে ব্যবসা পরিচালনা এবং এর নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে স্থানীয় তরুণ উদ্যোক্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ