ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৩:১০

মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাত থেকে ১১৩ জন উপকারভোগীর মাঝে চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে মেহেরপুর জেলা পরিষদের সভাকক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক মো. জাভেদ মাসুদ মিল্টন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এইচ. এম. সালাউদ্দীন মনজু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান সরকারি জাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মো. জাভেদ মাসুদ মিল্টন বলেন, “সংস্কৃতি ও সমাজকল্যাণ একটি মানবিক ও সমৃদ্ধ সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। সমাজের অসচ্ছল ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের সহযোগিতা করা আমাদের সামাজিক দায়িত্ব। জেলা পরিষদের পক্ষ থেকে এ ধরনের সহায়তা কার্যক্রমের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন এবং সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, সমাজের মানুষের কল্যাণে সরকারি সহায়তা কার্যক্রমকে জনবান্ধব ও কার্যকর করতে হবে। প্রকৃত উপকারভোগীরা যাতে এসব সহায়তা পান, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সংস্কৃতির বিকাশ ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রসারের মাধ্যমে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতের আওতায় মোট ১১৩ জন উপকারভোগীর মাঝে চেক বিতরণ করা হয়। 

Aminur / Aminur

কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ