বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
দেশজুড়ে চলমান বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের মধ্যে পটিয়ার বাদামতল এলাকায় মাসব্যাপী আনন্দমেলার প্রস্তুতি চলছে। আগামী ১৬ অক্টোবর উদ্বোধনের কথা রয়েছে মেলাটির। রাতব্যাপী এ আয়োজনে বিদ্যুতের বাড়তি চাহিদায় লোডশেডিংয়ের ভোগান্তি বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, মেলার জন্য নির্ধারিত মাঠটির মালিক জঙ্গলখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিত বড়ুয়া। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, তাঁতবস্ত্র ও কুটিরশিল্প প্রদর্শনীর আড়ালে আয়োজিত বিভিন্ন মেলায় নিম্নমানের পণ্য বিক্রি, আপত্তিকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও জুয়ার আসর বসার অভিযোগ রয়েছে। এ ছাড়া অস্থায়ী দোকানপাটের কারণে স্থানীয় স্থায়ী ব্যবসায়ীদের বেচাকেনা কমে আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় বলেও অভিযোগ তাঁদের।
বিদ্যুৎ সংকটের মধ্যে রাতভর মেলা আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পল্লী বিদ্যুতের স্থানীয় গ্রাহকরা। গ্রাহক মো: হেলাল বলেন- 'এমনিতেই ঘন ঘন লোডশেডিংয়ের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এর মধ্যে মেলায় অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা হলে সাধারণ গ্রাহকদের দুর্ভোগ আরও বাড়তে পারে। বিদ্যুৎ সংকটের এমন পরিস্থিতিতে রাতভর মেলার আয়োজন কতটা যৌক্তিক, তা ভেবে দেখা প্রয়োজন।’
স্থানীয় সমাজকর্মী আব্দুন নুর বলেন, ‘মেলার নামে এসব কর্মকাণ্ডে মানুষ বিরক্ত। দেশে যখন বিদ্যুৎ সংকট চলছে, তখন এমন আয়োজন সরকারের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আওয়ামী লীগ নেতার মালিকানাধীন মাঠে মেলার আয়োজনের সুযোগ দেওয়া উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে।’
তবে মেলায় অশ্লীলতা ও জুয়ার আসরের অভিযোগ নাকচ করেছেন আয়োজক নুরুল ইসলাম। তিনি বলেন, ‘অশ্লীলতা ও জুয়ার সঙ্গে আমরা নেই। সুন্দরভাবে মেলা পরিচালনার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে।’
মেলায় বিদ্যুৎ ব্যবহারের জন্য মিটারের আবেদন করা হয়েছে কি না, জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, ‘আবেদন করেছি, তবে এখনো মিটার পাইনি।’
বিদ্যুৎ সংকটের মধ্যে মেলার জন্য নতুন বিদ্যুৎ সংযোগ বা মিটার দেওয়া হবে কি না, জানতে চাইলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর (পটিয়া) এজিএম (সদস্য সেবা) মোহাম্মদ মুমিনুল ইসলাম বলেন, 'মেলার জন্য কোনো মিটারের কোনো আবেদন জমা পড়েনি। আবেদনের সকল শর্ত পূরণ করলে এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কোথাও অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।'
অন্যদিকে,মেলা আয়োজনের অনুমতি, বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, ' আয়োজক কমিটি মেলার অনুমতির জন্য আবেদন করেছে। বিষয়টি যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে।'
Aminur / Aminur
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার
কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত