নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোণা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন সোমবার (১২ অক্টোবর) স্থানীয় পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে ৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে ১ জন ভাইস চেয়ারম্যান, ১জন সেক্রেটারি ৫ জন কার্যকরি সদস্য পদে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়।
নেত্রকোণা জেলা রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরুর সভাপতিত্বে নেত্রকোণা ইউনিটের উপ সহকারী পরিচালক (ইউ.এল.ও) মোঃ আব্দুল মোতালিব এর সঞ্চালনায় বিশেষ সাধারণ সভায় ইউনিটের বার্ষিক কার্যক্রম উপস্থাপন করেন বিদায়ী সম্পাদক মোঃ কামরুল হক।
সভার দ্বিতীয় পর্বে নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ নুরুল আমিন ফকির ও নির্বাচন কমিশনার সারোয়ার আলম মামুন ও এস এম মোয়াজ্জেম হোসেন এর পরিচালনায় নির্বাচনে একক প্রার্থী হওয়ায় ভাইস চেয়ারম্যান পদে বজলুর রহমান খান পাঠান সেক্রেটারি পদে মোঃ কামরুল হক, কার্যকরী পরিষদ সদস্য পদে আবু তাহের মোঃ আজাদ পিন্টু,মোঃ মেহেরুল আলম রাজু, মোঃ সাহাব উদ্দিন তালুকদার রিপন,মোহাম্মদ আনোয়ারুল হক ভূইয়া আনু এবং মোহাম্মদ শরীফুল হাসান আরিফ।
নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক এডভোকেট নুরুজ্জামান নুরু পদাধিকার বলে ইউনিটের চেয়ারম্যান নির্বাচিত হন।
Aminur / Aminur
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার
কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু