আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য দিল মোহাম্মদ মঞ্জু। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং দীর্ঘদিন ধরে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা তুলে ধরে তিনি দলীয় মূল্যায়নের প্রত্যাশা জানিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) উপজেলার কালাবিবি দিঘীর মোড় এলাকায় একটি কনভেনশন হলে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ অনুষ্ঠানে তিনি জীবনবৃত্তান্ত জমা দেন। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন আনোয়ারা উপজেলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য সংগ্রহ শুরু করেছে বিএনপির গঠিত যাচাই-বাছাই কমিটি। এর অংশ হিসেবে প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
জীবনবৃত্তান্ত জমাদানকালে বারশত ইউনিয়নের তৃণমূল নেতাকর্মী এবং শ্রমিক, কৃষক উপস্থিত ছিলেন।
জানা যায়, দীর্ঘ ৩৩ বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতি সাথে জড়িত দিল মোহাম্মদ মঞ্জু। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি শুরু করে বারশত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, আনোয়ারা উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহবায়ক এবং দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য পদে দায়িত্ব পালন করেন। পরে দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য পদে দায়িত্বে ছিলেন। বর্তমান দক্ষিণ জেলা বিএনপির সদস্য পদে রয়েছেন। তিনি দলের দুঃসময়ে আন্দোলন সংগ্রামে মাঠে থেকে দলকে সুসংগঠিত করতে প্রথম সারির নেতা ছিলেন। পাশাপাশি এলাকায় সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। ফলে এলাকায় তার জনপ্রিয়তা রয়েছে।
Aminur / Aminur
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার
কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়