ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলায় সাধারণত শারীরিক শক্তি ও কৌশলের পরিচয় দেন খেলোয়াড়েরা। তবে টাঙ্গাইলের ধনবাড়ীতে দেখা গেল ব্যতিক্রমী এক আয়োজন। আনন্দ-উচ্ছ্বাস মধ্য দিয়ে হাডুডু খেলায় অংশ নেন একদল দৃষ্টিপ্রতিবন্ধী পুরুষ।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে স্থানীয়দের উদ্যোগে ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের কুরশি পল্টনপার মোড়ে এ ব্যতিক্রমী হাডুডু খেলার আয়োজন করা হয়।
দৃষ্টিপ্রতিবন্ধীদের এ খেলার খবর ছড়িয়ে পড়লে তা দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বিপুলসংখ্যক মানুষ মাঠে ভিড় জমান। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দর্শকদের করতালি, আনন্দ-উচ্ছ্বাস ও হাসিঠাট্টায় মুখর হয়ে ওঠে খেলার মাঠ। খেলা শেষে অংশগ্রহণকারী সব দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়ের হাতে নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পাইস্কা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা জানান, শারীরিক সীমাবদ্ধতা উপেক্ষা করে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত দর্শকদের আনন্দ দিয়েছে। একই সঙ্গে এ আয়োজন সমাজে অন্তর্ভুক্তি, মানবিকতা ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে অনুপ্রেরণা জুগিয়েছে।
Aminur / Aminur
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার
কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়