ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৪:২

যশোরের অভয়নগরে কোটা ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাৎ হোসেনের অপসারণ এবং বর্তমান ম্যানেজিং কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামে অবস্থিত মাদরাসা প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতাকর্মী ও শিক্ষার্থীদের অভিভাবকেরা অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক তরফদার বশির উদ্দিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুর রাজ্জাক, চলিশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর জালাল ফকির, সিনিয়র সহসভাপতি এনামুল হাসান পলাশ, সহসভাপতি মুজিবর রহমান, জসিম বিশ্বাস, যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম বাবুল, ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর তরফদার, সাবেক সভাপতি জালাল তরফদার, ইউপি সদস্য কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সজল তরফদার, রাকিব মোল্যা, তানভীর, মিঠু ও অভিভাবক রাশেদ তরফদারসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, কোটা ফাজিল (ডিগ্রি) মাদরাসার শ্রেণিকক্ষে গীতা পাঠের ঘটনা ঘটেছিল অধ্যক্ষ শাহাদাৎ হোসেনের সময়ে। তাঁদের দাবি, প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়ম হয়েছে এবং অধ্যক্ষ বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে ভূমিকা রেখেছেন। এসব অভিযোগ তুলে তাঁরা অধ্যক্ষের দ্রুত অপসারণ এবং বর্তমান ম্যানেজিং কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের দাবি জানান। তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মাওলানা মো. শাহাদাৎ হোসেন বলেন, তৎকালীন স্থানীয় রাজনৈতিক নেতাদের চাপে মাদরাসায় গীতা পাঠ করাতে হয়েছিল। তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত নন; বরং জামায়াতে ইসলামীর সমর্থক বলে দাবি করেন। মানববন্ধন থেকে বক্তারা মাদরাসার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে উত্থাপিত অভিযোগের তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Aminur / Aminur

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা