ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৪:৩

গাজীপুরের কোনাবাড়ী আমবাগ এলাকায় দীর্ঘ প্রায় তিন মাস ধরে চলমান তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন ৩ শতাধিক পরিবার। নিয়মিত গ্যাস বিল পরিশোধ করেও প্রতিদিন রান্নাবান্নার মতো মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। 
স্থানীয় সূত্রে জানাযায়,কোনাবাড়ী থানাধীন আমবাগ পূর্ব পাড়া এলাকায় গত তিন মাস ধরে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সকাল থেকেই চুলোয় বিন্দুমাত্র গ্যাসের চাপ থাকেনা যা মাঝরাতেও স্বাভাবিক হচ্ছে না। এর ফলে দৈনন্দিন গৃহস্থালি কাজ সম্পূর্ণ বন্ধ থাকার উপক্রম হয়েছে। 
ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, বিকল্প ব্যবস্থা হিসেবে তারা মাটির চুলা,সিলেন্ডার কিংবা ইলেকট্রিক চুলা ব্যবহারে বাধ্য হচ্ছেন। এতে করে প্রতি মাসে সংসার খরচে বাড়তি অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে, যা মধ্যবিত্ত ও নিম্ন বিত্ত পরিবার গুলোর জন্য বাড়তি বোঝার কারখন হয়ে দাড়িয়েছে। 
ক্ষুব্ধ স্থানীয় অধিবাসীরা জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বারবার বিষয়টি জানানো সত্ত্বেও স্থায়ী কোন সমাধান পাওয়া যায়নি। বকেয়া না থাকা সত্ত্বেও নিয়মিত গ্যাস সুবিধা না পাওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র খোভের সৃষ্টি হয়েছে। 
স্থানীয় বাসিন্দা আজিম সিকদার জানান গত প্রায় তিন মাস যাবত আমবাগ পূর্বপাড়া এলাকায় গ্যাসের এই সংকট। আমবাগ ব্রিজের নিচে লিকেজ হওয়ার কারণে আমাদের এই তিন শতাধিক পরিবারের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি তিতাস কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো পর্যন্ত সমাধান হয়নি। 
নাম প্রকাশ না করার শর্তে এক বাড়ির মালিক বলেন এমন অবস্থা হয়েছে বাসায় ভাড়াটিয়া থাকতে চাচ্ছে না। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়িঘর করে গ্যাসের কারণে এখন ভাড়াটিয়া চলে চাচ্ছে। মাস শেষে বিদ্যুৎ বিল ব্যাংকের কিস্তি পরিশোধ করতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। 
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-র চন্দ্রা জোনাল অফিসের অপারেশন ম্যানেজার কাউসার আহমেদ বলেন,আমরা কোনাবাড়ী আমবাগ এলাকায় ব্রীজের নিচে লিকেজ এর তথ্য পেয়েছি। এটা মেরামত করতে অনেক ব্যয়বহুল অর্থের প্রয়োজন। তিনি বলেন,আমাদের এমডি স্যার বরাবর সব ফাইল পাঠানো হয়েছে।  এপ্রুভ করলেই ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শুরু করবো।

Aminur / Aminur

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা