ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা


চাঁদ আলী, কুষ্টিয়া photo চাঁদ আলী, কুষ্টিয়া
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৪:৫

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী ধর্মদহ এলাকায় মাদকের বিস্তার নিয়ে স্থানীয়ভাবে আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় এ নিয়ে নানা আলোচনা দেখা গেছে। এরই মধ্যে রাজু মালিথা নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
স্থানীয় সূত্রের দাবি, ধর্মদহের বিভিন্ন এলাকায় গোপনে ইয়াবা, গাঁজা ও ফেযারডিল বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের অবৈধ বেচাকেনা চলে। এসব কর্মকাণ্ডের সঙ্গে রাজু মালিথার সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ করেছেন কয়েকজন বাসিন্দা। তাদের দাবি, মাদকবিরোধী অভিযান জোরদার করার পাশাপাশি এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি প্রশাসনের অভিযানে কয়েকজন মাদক কারবারি গ্রেপ্তার হওয়ায় এলাকায় কিছুটা আশার সঞ্চার হয়েছে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহলের অনেকে। তবে তাদের প্রশ্ন, দীর্ঘদিন ধরে মাদক বিস্তারের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট এলাকায় আরও কার্যকর নজরদারি ও তদন্ত কেন নিশ্চিত করা হবে না?
সচেতন বাসিন্দাদের আশঙ্কা, মাদকের অবাধ বিস্তার রোধ করা না গেলে এলাকার তরুণ ও যুবসমাজের একটি অংশ মাদকাসক্তির ঝুঁকিতে পড়তে পারে।
 তাই শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, মাদক সরবরাহের উৎস, বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের ভূমিকা এবং সম্ভাব্য নেটওয়ার্ক শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
তাদের মতে, মাদকবিরোধী অভিযান কার্যকর করতে হলে অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত, নিয়মিত নজরদারি এবং অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রমাণসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ জরুরি। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে তরুণদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তারা।
এলাকাবাসীর প্রত্যাশা, ধর্মদহে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে এবং রাজু মালিথার বিরুদ্ধে ওঠা অভিযোগসহ সংশ্লিষ্ট সব অভিযোগ নিরপেক্ষভাবে খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

Aminur / Aminur

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা