ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৪:৯

বর্ণিল আয়োজন, ফুলেল শুভেচ্ছা আর আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। নতুন শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় কলেজের একাডেমিক ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সাইদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানী।
প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, কলেজ কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের স্থান নয়; এটি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, চিন্তাশক্তি ও নেতৃত্বের গুণাবলি বিকাশের গুরুত্বপূর্ণ ক্ষেত্র। এখান থেকেই আগামী দিনের দক্ষ ও যোগ্য নেতৃত্ব গড়ে ওঠে। তাই নিয়মিত পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চা করতে হবে।
তিনি শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। এ সময় কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন সহপাঠী, নতুন শিক্ষাঙ্গন আর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন নিয়ে দিনটি উপভোগ করেন নবীন শিক্ষার্থীরা।
নবীন শিক্ষার্থীরা জানান, কলেজজীবনের প্রথম দিনটি তাঁদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। নতুন পরিবেশে নিজেদের মেধা ও দক্ষতা বিকাশের পাশাপাশি ভালো ফলাফল অর্জন এবং ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে চান তাঁরা।
নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠা ক্যাম্পাসে অনুষ্ঠানটি নতুন সম্ভাবনা, প্রত্যাশা ও আগামীর স্বপ্ন নিয়ে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

Aminur / Aminur

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা