ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স


পেকুয়া প্রতিনিধি photo পেকুয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৪:১৮

কক্সবাজারের পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ অক্টোবর) পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রেস কনফারেন্সে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে কর্মসূচির কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিছুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ফারুক হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমদ, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আনসারীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবারভিত্তিক সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রয়োজনীয় সেবা ও সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়া। এ জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা ও নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পরিবার যেন ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, তথ্য সংগ্রহ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। সঠিক তথ্য প্রদান ও তথ্য সংগ্রহকারীদের সহযোগিতার মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া, তথ্যের সঠিকতা নিশ্চিতকরণ এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

Aminur / Aminur

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা