ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৪:১৯

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ উপলক্ষে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১২ অক্টোবর রাজারহাট উপজেলা পরিষদের সভাকক্ষে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন এ কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়, রাজারহাট এর আয়োজন করে।
প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মো. মামুনুর রশীদ, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সদস্যসচিব মিলি কায়কোবাদ, উপজেলা সমাজসেবা অফিসার ববিতা খানম, রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্যসচিব শহিদুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন,রাজারহাট উপজেলা আইসিটি অফিসার রেজাউল হাসান,উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. রহমত আলী, উপজেলা পরিসংখ্যান অফিসার এটিএম রিয়াসাদ, উপজেলা মৎস্য অফিসার এমদাদুল হক এবং একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা।প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহসংক্রান্ত বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়। এসময় রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসমিন রাজারহাট উপজেলায় স্বচ্ছ ও নির্ভুল ভাবে তথ্য সংগ্রহ করার পরামর্শ প্রদান করেন।

Aminur / Aminur

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা