ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১২-১০-২০২৬ দুপুর ৪:২১

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপি। বিকেলে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।
এতে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি উৎপল কুমার বাবু, সদস্য সচিব পলাশ চন্দ্র বর্মন, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ঋষিকেশ সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট নন্দ কিশোর আগরওয়ালা। সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। তাঁরা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদা রয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে এবং সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Aminur / Aminur

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা