ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি খাত ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ
বাংলাদেশ মেডিক্যাল মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) প্রমাণভিত্তিক চিকিৎসায় (ইভিডেন্স বেইসড মেডিসিন) বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। একই সাথে বিএমইউ এর সম্মানিত উপাচার্য, বিশিষ্ট মেডিসিন ও বক্ষব্যধি (রেসপিরেটরি) বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং হৃদরোগ বিশেষজ্ঞ বিএমইউ এর কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও হার্ট ফেলিউর ডিভিশনের প্রধান ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানী ওয়ার্ল্ড ইভিডেন্স বেইসড হেলথকেয়ার ডে কর্তৃক ইভিডেন্স এ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এছাড়া ওয়ার্ল্ড ইভিডেন্স বেইসড হেলথকেয়ার ডে এর অফিসিয়াল ওয়েবসাইটে (যঃঃঢ়ং://ড়িৎষফবনযপফধু.ড়ৎম/ারফবড়ং) সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মহোদয়ের একটি বার্তাও ভিডিও আকারে প্রকাশ করেছে। ওয়ার্ল্ড ইভিডেন্স বেইসড হেলথকেয়ার ডে এর পক্ষ থেকে ই-মেইলে বিএমইউ-কে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।
বিএমইউকে চিকিৎসা উৎকর্ষতা, গবেষণা এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে অবিচল অঙ্গীকারের জন্য এভিডেন্স অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। প্রমাণভিত্তিক চিকিৎসায় বিএমইউ এর বৈশ্বিক স্বীকৃতি অর্জন চিকিৎসা ক্ষেত্রে সঠিক তথ্যপ্রমাণ ও গবেষণার গুরুত্ব তুলে ধরা এবং স্বাস্থ্যসেবার মান বাড়াতে তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণকে উৎসাহিত করবে। এর মাধ্যমে দেশের সাধারণ রোগীরা উপকৃত হবেন, বিশেষ করে দরিদ্র রোগীরা অধিকমাত্রায় উপকৃত হবেন। কারণ প্রমাণভিত্তিক চিকিৎসা সাশ্রয়ী ব্যয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ব্যবস্থা। একই সাথে প্রমাণভিত্তিক চিকিৎসা সঠিক ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতে অবদান রাখে এবং অপ্রয়োজনীয় চিকিৎসাকে নিরুৎসাহিত করে ও চিকিৎসকদের সেবা প্রদানের গুণগতমান ও দক্ষতা বৃদ্ধিতে বিরাট অবদান রাখে। তাই প্রমাণভিত্তিক চিকিৎসসেবা নিশ্চিত করতে পারলে দেশের স্বাস্থ্যসেবায় বৈপ্লবিক পরিবর্তন আসবে এবং দেশের রোগীদের দেশের চিকিৎসক সমাজ ও চিকিৎসাসেবার প্রতি সাধারণ রোগীদের আস্থা ও বিশ্বাস আরো সুদৃঢ় হবে।
প্রমাণভিত্তিক চিকিৎসা রোগীদের অধিকার নিশ্চিত করতেও বিরাট অবদান রাখে। তাই প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যার চর্চাকে উৎসাহিত করা জরুরি। চিকিৎসা ব্যয় কমানো, বিজ্ঞানভিত্তিক সঠিক চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করা, রোগী ও চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করা, চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় গুণগত মানবৃদ্ধির মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্যখাতের উন্নয়নে বড় ধরণের পরিবর্তনের লক্ষ্যেই বিএমইউর সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীসহ বিএমইউ প্রশাসনের সার্বিক সহায়তায় ধারাবাহিক কর্মসূচী অব্যাহত রেখেছে। কারণ গবেষণা, চিকিৎসাসেবা ও শিক্ষা কার্যক্রমের প্রতিটি স্তরে যদি প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ কার্যকর করা যায়, তবে একটি ন্যায্য ও দক্ষ স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে, যা জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিশ্বাস করে ইভিডেন্স বেইসড মেডিসিনকে প্রসারিত করার মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে।
ওয়ার্ল্ড ইভিডেন্স বেইসড হেলথকেয়ার ডে এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ভিডিও বার্তায় বিএমইউ এর সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর সংযুক্তকরণের গুরুত্ব তুলে ধরেছেন। যেখানে তিনি ওয়ার্ল্ড এভিডেন্স বেইসড হেলথকেয়ার ডে ২০২৬ এর প্রতিপাদ্য ‘প্রমাণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা: মানুষই কেন্দ্রে’ এর যথার্থতা তুলে ধরেন। অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী স্বাস্থ্যসেবা নীতি, চিকিৎসাচর্চা ও সিদ্ধান্ত গ্রহণে নির্ভরযোগ্য ও সর্বোত্তম প্রমাণ ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দিয়ে বলেন, এআই স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। তবে প্রযুক্তির অগ্রযাত্রার পাশাপাশি মানুষের প্রয়োজন, নিরাপত্তা, মূল্যবোধ ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই হওয়া উচিত। উন্নত প্রযুক্তি, শক্তিশালী প্রমাণ বিশেষ করে প্রমাণভিত্তিক চিকিৎসা বা ইভিডেন্স বেইসড মেডিসিন এবং মানুষের কল্যাণ—এই সমন্বয়ই পারে ভবিষ্যতের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও মানবিক করে তুলতে। সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী চলতি বছরের ৫ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি প্রখ্যাত মেডিসিন ও বক্ষ্যব্যাধি রোগ বিশেষজ্ঞ। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল টিমের প্রধান হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর মেডিক্যাল শিক্ষার ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষায় তাঁর রয়েছে বৈচিত্র্যময় দীর্ঘ অভিজ্ঞতা। তিনি এফসিপিএস এবং এমডি প্রশিক্ষাণার্থীদের প্রশিক্ষণ প্রদানে একজন স্বনামধন্য গুণী শিক্ষক হিসেবে অবদান রেখেছেন। তিনি দীর্ঘদিন মেন্টর হিসেবে ক্লিনিক্যাল বিচার-বিবেচনা, নৈতিক চর্চাসহ বাংলাদেশের চিকিৎসকদের একাডেমিক উন্নয়ন বিরাট অবদান রেখেছেন। বিএমইউ এর উপাচার্য হিসেবে দায়িত্বগ্রহণের পর এই বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মেডিক্যাল শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার গুণগতমান বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের রোগীদের কল্যাণে ও চিকিৎসাসেবাসহ স্বাস্থ্যখাতের উন্নয়নের লক্ষ্যে প্রমাণভিত্তিক চিকিৎসা বা ইভিডেন্স বেইসড মেডিসিনকে বিএমইউসহ দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং বৈশ্বিক পর্যায়েও বাংলাদেশের অবস্থান সু-নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছেন। হার্ট ফেলিউর ডিভিশনের প্রধান ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানী বর্তমানে ইনস্টিটিউশনাল কোয়ালিটি ইস্যুরেন্স সেল (আইকিইউসি) এর অতিরিক্ত পরিচালক দায়িত্বপালন করছেন। আইকিউএসি ইভিডেন্স বেইসড মেডিসিন এর প্রসারে প্রশিক্ষণ কার্যক্রমসহ ধারাবাহিক কর্মসূচী অব্যাহত রেখেছে। আইকিউএসি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহায়তায় বিএমইউ এর উচ্চতর চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার গুণগতমান বৃদ্ধিতে ও বিদ্যামান জনবলের কর্ম দক্ষতা বৃদ্ধিতে নিরবিচ্ছিন্ন কর্মসূচী অব্যাহত রেখেছে।
aliul / aliul
সৌর বিদ্যুতের মাধ্যমে সব ধরনের পণ্য উৎপাদন করছে ওয়ালটন
বাংলাদেশের অর্থনৈতিক নীতির সঙ্গে একমত বিশ্বব্যাংক : অর্থমন্ত্রী
বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে: আইএমএফ
মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান
ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি খাত ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ
বিশ্ববাজারে কমলো তেলের দাম
সংসারের হিসাব মেলাতে নিত্যদিনের খরচে কাটছাঁট
৪৫০ কোটি ডলারের নতুন ঋণ পেতে ব্যাংককে আইএমএফের সঙ্গে দর-কষাকষিতে বাংলাদেশ
জ্বালানি খাতের চাপ মোকাবিলায় বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ
চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন
রিকশাচালক-মুচিরাও লেনদেন করতে পারবেন বাংলা কিউআর দিয়ে: গভর্নর