ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ১১:৫২

নওগাঁর রাণীনগর উপজেলার আটটি ইউনিয়নের মাঠজুড়ে এখন শুধু রোপা-আমন ধানের সবুজের সমারোহ। যতদূর চোখ যায়, চারপাশ যেন এক সবুজ চাদরে ঢাকা। গ্রামবাংলার কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে করা এই পরিশ্রমী চাষাবাদ ফুটিয়ে তুলেছে এক বর্ণিল দৃশ্য। চলতি রোপা-আমন মৌসুমে ধানের ভালো ফলন পাওয়ার বুকভরা আশা নিয়ে দিন কাটাচ্ছেন স্থানীয় কৃষকরা।
​শেষ মুহূর্তে বড় ধরনের কোনো রোগবালাই না থাকায় ব্যস্ত সময় পার করছেন ক্ষেতের নিবিড় পরিচর্যায়। স্থানীয় কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ ও আধুনিক পদ্ধতিতে চাষাবাদের ফলে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পেয়ে এবার আমনের বাম্পার ফলনের জোরালো সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ।
রাণীনগর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা-আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে মিরাট, গোনা ও সদর ইউনিয়নের কিছু নিচু জমিতে বন্যার পানি আটকে থাকায় নির্দিষ্ট লক্ষ্যমাত্রা শতভাগ অর্জিত হয়নি; শেষ পর্যন্ত প্রায় সাড়ে ১৮ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে।
​সেচ ব্যবস্থাপনার বিষয়ে জানা যায়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ২৫৭টি গভীর নলকূপ, ২০৮টি বিদ্যুৎচালিত ব্যক্তিগত পাম্প এবং নদী থেকে সেচ দেওয়ার জন্য ৪০টি এলএলপি পাম্পের মাধ্যমে আবাদি জমিতে নিরবচ্ছিন্ন সেচ প্রদান করা হচ্ছে। অনুকূল আবহাওয়া, সঠিক সময়ে চারা রোপণ, সার সংকট না থাকা এবং পর্যাপ্ত সেচ সুবিধা পাওয়ায় ক্ষেতের অবস্থা বেশ সন্তোষজনক।
উপজেলার একডালা ইউনিয়সের ঘোলাপুকুর (চকারপুকুর) গ্রামের মোঃ আনিছার রহমান প্রাং বলেন আমি এবার ১৯ বিঘা জমিতে বি-৯০ ধান লাগিয়েছি আসা করছি সুফলাফলি ধান কর্তন করে ঘরে তুলতে পারলে  আনেক লাভবান হতে পারবো, এদিকে গোনা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের কৃষক রবিউল ইসলাম পিন্টু বলেন, প্রতিবারের মতো এবারও আমি প্রায় ৪ বিঘা জমিতে রোপা-আমন ধান লাগিয়েছি। বন্যার কারণে শুরুতে চারা লাগাতে কিছুটা দেরি হলেও অনুকূল আবহাওয়ার কারণে ক্ষেতের ধান এখন খুব ভালো আছে। আশা করছি, শেষ পর্যন্ত আবহাওয়া ঠিক থাকলে ভালো ফলন ঘরে তুলতে পারব।
​উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম জানান, বন্যাজনিত কারণে কিছু জমিতে লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ হলেও সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি আরও বলেন, কৃষকদের সঠিক সময়ে চারা রোপণের পরামর্শ দেওয়া, নিবিড় পর্যবেক্ষণ, সার ও কীটনাশকের সুষম ব্যবহার নিশ্চিত করা এবং রোগবালাইমুক্ত রাখতে আমরা গ্রামে গ্রামে উঠান বৈঠক করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবার রাণীনগরে আমনের দারুণ ফলন হবে।

Aminur / Aminur

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি