ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ১১:৫৬

অসুস্থতার সুযোগ নিয়ে জিনের মাধ্যমে সুস্থ করে দেওয়ার আশ্বাসে বিকাশের মাধ্যমে ১ লাখ ৮৬ হাজার ৭২৪ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বরিশালের বাকেরগঞ্জে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৬ টার দিকে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম ভোলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. বায়জিদ (২৫), মো. রনি হাওলাদার (২৬) ও মো. ফজলে রাব্বি (২৪)। তাঁরা ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, গত ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে এক অসুস্থ ব্যক্তিকে জিনের মাধ্যমে সুস্থ করে দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়। এ আশ্বাসে ওই ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে মোট ১ লাখ ৮৬ হাজার ৭২৪ টাকা হাতিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী সাব্বির হোসেন বাদি হয়ে গত ৪ অক্টোবর সাইবার সুরক্ষা আইনের ২১, ২২, ২৩, ২৭ ও ৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, মামলার তদন্তে সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলোর নিবন্ধন-সংক্রান্ত তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে বোরহানউদ্দিন থানাধীন বোরহানগঞ্জ বাজার এলাকা থেকে মো. বায়জিদকে এবং কাছিয়া এলাকা থেকে মো. রনি হাওলাদার ও মো. ফজলে রাব্বিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজনকে মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

Aminur / Aminur

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি