ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ১২:০

ফরিদপুরের মধুখালীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন উপজেলা সরকারি কমিশনার ভূমি প্রতীক দত্ত।
প্রস্তুতিমূলক এই সভায় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার, মধুখালী উপজেলা জামাতের আমির  মাওলানা আলিমুজ্জামান মধুখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম মারুফ হাসান রাসেল, উপজেলা বিএনপির সহ- সভাপতি মো. আক্তার হোসেন মুন্সী, মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মোক্তার হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মধুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিহির কুমার রায় বাবলু,মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জরুরি ইসলাম লিটন, সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যরা। 
বক্তারা তাদের বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন প্রধানমন্ত্রী এবছর পূজা উৎসবের জন্য চার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন,অতিরিক্ত একদিন ছুটি দিয়েছেন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশনা দিয়েছেন। 
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তাব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সরকারিভাবে উপজেলার প্রতিটি পূজামণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়ার বিষয়টি জানানো হয়।  বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের মণ্ডপের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান তাঁদের কথা শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
সভায় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়।

Aminur / Aminur

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি