পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল "ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি"
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং উদ্দীপন জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের সহযোগিতায় শিশু-যুব ক্লাবের সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি, দুর্যোগকালীন মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব মো: গোলাম রব্বানী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।আলোচনা সভার মুক্ত আলোচনা পর্বে বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বক্তব্য রাখেন উদ্দীপন জলবায়ু পরিবর্তন ও অভিযোজন (সিসিএ) প্রকল্পের প্রোগ্রাম অফিসার অমিত বিশ্বাস।
বক্তারা দুর্যোগ ঝুঁকি হ্রাসে পারিবারিক পর্যায়ে প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনের উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করার তাগিদ দেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
Link Copied