ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার


শরিফুল ইসলাম, দাউদকান্দি photo শরিফুল ইসলাম, দাউদকান্দি
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ১:৪

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের গুরুত্বপূর্ণ দুটি সড়কে লাইট স্থাপন করে স্থানীয় বাসিন্দাদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে উদ্যোগ নিয়েছেন বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সিঙ্গাপুর প্রবাসী সমাজসেবক মোঃ বাবুল খন্দকার। তাঁর এই উদ্যোগে দীর্ঘদিনের অন্ধকারাচ্ছন্ন সড়কগুলোতে এখন আলো জ্বলছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিটেশ্বর বাজার থেকে খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে রাতে অন্ধকারে ডুবে থাকত। অথচ পাশেই রয়েছে গুরুত্বপূর্ণ বিটেশ্বর বাজার। বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষকে গভীর রাত পর্যন্ত এ সড়ক দিয়ে চলাচল করতে হয়। পর্যাপ্ত আলোর অভাবে রাতে চলাচলে নানা ধরনের অসুবিধার মুখে পড়তেন পথচারীরা।
এ ছাড়া সড়কের পাশে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উপাসনালয় থাকায় বিভিন্ন সময়ে ধর্মীয় কাজে আসা মানুষেরও এ পথ ব্যবহার করতে হয়। রাতের অন্ধকারে তাঁদের চলাচল সহজ করতে এবং স্থানীয় মানুষের দুর্ভোগ লাঘবে সড়কটির গুরুত্বপূর্ণ স্থানে লাইট স্থাপনের উদ্যোগ নেন বাবুল খন্দকার।
শুধু বিটেশ্বর বাজার থেকে খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কেই নয়, খানেবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের অংশ থেকে খানেবাড়ি খন্দকার বাড়ি পর্যন্ত সড়কেও লাইট স্থাপন করা হয়েছে। ফলে রাতের বেলায় সড়ক দুটি এখন আগের তুলনায় আলোকিত হয়েছে, যা স্থানীয়দের যাতায়াতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, জনসাধারণের দৈনন্দিন চলাচলের সুবিধা, রাতের অন্ধকারে ভোগান্তি কমানো এবং ধর্মীয় উপাসনালয়ে যাতায়াতকারী মানুষের সুবিধার কথা বিবেচনা করে নেওয়া এ উদ্যোগ প্রশংসনীয়। প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের প্রয়োজনের কথা চিন্তা করে এমন উদ্যোগ নেওয়ায় বাবুল খন্দকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকে।
উল্লেখ্য, বিটেশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বাবুল খন্দকার। মানুষের পাশে দাঁড়ানো, অসহায় পরিবারকে সহযোগিতা এবং এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে তাঁর ভূমিকার কথা স্থানীয়ভাবে আলোচিত।
প্রবাসে অবস্থান করেও নিজ এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর এ উদ্যোগ আবারও প্রমাণ করে, আন্তরিক সদিচ্ছা থাকলে দূরে থেকেও এলাকার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অন্ধকার সড়কে আলো জ্বালিয়ে বাবুল খন্দকার শুধু পথ আলোকিত করেননি, স্থানীয় মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচলের প্রত্যাশাকেও আরও উজ্জ্বল করেছেন। 

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ