ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ১:১০
নওগাঁর আত্রাই উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিশেষ তালবীজ রোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে "বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
উপজেলার ৫ নং বিশা ইউনিয়নের বৈঠাখালী-থলওলমা সেতুটি যা নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের কাছাকাছি পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার রাস্তার পাশে সর্বমোট ২,৫০০টি তালবীজ রোপণ করা হয়। নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ও অনুষ্ঠানের প্রধান অতিথির নিজস্ব অর্থায়নে এবং স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বিশাল সংখ্যক তালবীজ সংগ্রহে আন্তরিকভাবে সহযোগিতা করেন সারাদেশের বৃক্ষপ্রেমী ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর পিভিএম। তিনি তার বক্তব্যে বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, বজ্রপাতের হাত থেকে পরিবেশ ও মানবজীবন রক্ষা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাকে বাস্তবায়ন করতেই আমাদের এই বিশেষ উদ্যোগ। রোপণকৃত এই ২,৫০০টি তালবীজ আনসার-ভিডিপি সদস্যদের মাধ্যমে নিয়মিত তদারকি ও পরিচর্যা করা হবে।" একই সাথে তিনি বীজ সংগ্রহে সহায়তার জন্য নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলালকে ধন্যবাদ জানান এবং আত্রাই উপজেলার ৫ নং বিশা ইউনিয়নে পরিবেশের উন্নয়নে বাহিনীর এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আনসার বাহিনীর এই পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, "রাস্তার পাশে ২,৫০০টি তালবীজ রোপণের এই বিশাল কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। গ্রামীণ জনপদে বজ্রপাতের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এই গাছগুলো ভবিষ্যতে ঢাল হিসেবে কাজ করবে।" তিনি প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ খুশি খাতুন। তিনি জেলা কমান্ড্যান্ট মহোদয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ৫ নং বিশা ইউনিয়নে স্থানীয় সদস্যদের মাধ্যমে রোপিত সবকটি বীজের শতভাগ পরিচর্যা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। এছাড়া উপজেলার বিভিন্ন পদবির আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অভিযানে অংশ নেন। সার্বিকভাবে, আত্রাই উপজেলার ৫ নং বিশা ইউনিয়নে এই পরিবেশবান্ধব তালবীজ রোপণ অভিযানটি অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে যা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এমএসএম / এমএসএম

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান