ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ১:১২
ভোলা বাংলাবাজার কলেজে অত্যন্ত জমকালো ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের  প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ, বৃত্তি প্রদান, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  
​মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।  
​অনুষ্ঠানে বাংলাবাজার কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক অমিতাব রায় অপু'র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের চেয়ারম্যান প্রফেসর আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম।  
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশালের সচিব প্রফেসর মো: আবদুস সালাম, আলতাজের রহমান কলেজের প্রাক্তন অধ্যক্ষ জাহান জেব আলম চৌধুরী, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইসরাফীল এবং চরফ্যাসন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ উল্যাহ স্বপন।  অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ গভনিংবডির সদস্য নজরুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 
​অনুষ্ঠানের শুরুতেই একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর মেধা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।  
​আলোচনা সভায় প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের সুশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।  

এমএসএম / এমএসএম

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান