উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বরিশাল রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. জুলফিকার আলী হায়দার। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই; তাদের যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে বরিশাল রেঞ্জের পুলিশ সম্পূর্ণ প্রস্তুত।”
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী উগ্রতারা মন্দির সংলগ্ন তারাবাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডিআইজি জানান, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বরিশাল বিভাগে দুই স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিপুলসংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন এবং স্থানীয় সচেতন মহলকেও এ নিরাপত্তা কার্যক্রমে সম্পৃক্ত করা হয়েছে। প্রতিটি পূজামণ্ডপ সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে এবং কেন্দ্রীয় মনিটরিং সেলের মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্যরা সমন্বিতভাবে মোতায়েন রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য, গুজব বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলে তাৎক্ষণিক কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ডিআইজি সতর্ক করেন। একই সঙ্গে মণ্ডপ এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতি চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য তিনি পূজা পরিচালনা কমিটি ও স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
মন্দির প্রাঙ্গণে পূজা কমিটির সভাপতি দেবাশীষ চন্দ্র দাসের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন্দ্র কুমার বাইন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. মুছা ইবনে সাঈদ এবং উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মিয়া, বিএনপি নেতা কাজী মাহবুব ইসলাম ধলু, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাহুল রায় এবং সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গীতা রানী দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এমএসএম / এমএসএম
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’