ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ ও দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার ধনবাড়ী উপজেলা কমিউনিটি হলে প্রতিবন্ধী কল্যাণ পরিষদের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অর্ধশতাধিক প্রতিবন্ধী নারী-পুরুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা হর্টিকালচারের কৃষিবিদ মো. মনজুরুল ইসলাম। তিনি ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধব স্মৃতি ভোকেশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মাহবুব ইসলাম, সিআরপি সাভারের প্রতিনিধি সুভাষ চন্দ্র এবং সিআরপি মানিকগঞ্জ শাখার প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ।
মো. ফজলুর রহমান (রফিক)-এর সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন ফিরোজ আহমেদ।
সেমিনারে জানানো হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে পাঁচটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিষয়গুলো হলো—কম্পিউটার, গার্মেন্টস, ইলেকট্রনিকস, মনিহারি দোকান পরিচালনা ও মোবাইল সার্ভিসিং।
বক্তারা জানান, এসব প্রশিক্ষণের মধ্যে শুধু কম্পিউটার প্রশিক্ষণের ক্ষেত্রে সরকারি বোর্ড ফি প্রদান করতে হবে। বাকি চারটি বিষয়ে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবে প্রতিবন্ধী কল্যাণ পরিষদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং তাঁরা সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ। উপযুক্ত প্রশিক্ষণ, দক্ষতা অর্জন ও কর্মসংস্থানের সুযোগ পেলে তাঁরাও স্বাবলম্বী হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারবেন। তাই প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসতে হবে।
এমএসএম / এমএসএম
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’