ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ১৩-১০-২০২৬ দুপুর ১:২৩

নেত্রকোণারর মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী হিরা আকন্দসহ চারজনকে আটক করেছে মদন থানা পুলিশ। গত সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মদন পৌরসভার সওদাগরপাড়া বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে মদন থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ও গাঁজা সেবনের অভিযোগে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান।

আটক ব্যক্তিরা হলেন মদন পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল বারী হিরা আকন্দ (২৯),মদন দক্ষিণপাড়া এলাকার শান্তু মিয়ার ছেলে হুমায়ুন কবির (৩২),কাইকুরিয়া গ্রামের মৃত গনি মিয়ার ছেলে মো. মানিক (৩০) এবং আটপাড়া উপজেলার শুকারী এলাকার আ. জলিলের ছেলে তারেক (২৪)।

আব্দুল বারী হিরা আকন্দ মদন উপজেলার কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুর রহিম আকন্দ ও পারভিন আকন্দের ছেলে। তিনি বর্তমানে মদন বাজার এলাকায় বসবাস করেন।

এ বিষয়ে মদন পৌর ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান বলেন,সাধারণ সম্পাদক আব্দুল বারী হিরা আকন্দের আটকের বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতিকে জানানো হয়েছে। অভিযোগ তদন্ত সাপেক্ষে জেলা কমিটি তাঁর বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেবে।

মদন থানা অফিসার ইনচার্জ সালাউদ্দিন করিম এ প্রতিনিধিকে বলেন,মাদক সেবন অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ

উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা

বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা

নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে

উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’

নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪

ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান