নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
কুমিল্লার লাকসামে ঐতিহ্যবাহী নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের দুই একর জায়গা এখন ভূমিদস্যুদের দখলে। ইতিমধ্যে আরএস ২২১৬, ২২২৪, ২২২৩, ২৪১৭ দাগের সম্পদ ও প্রফেসর কলোনি বেহাত হওয়ার পথে।
স্থানীয় ভূমি অফিস ও কলেজ প্রশাসনের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ক্রটিপূর্ণ বিএস খতিয়ান সৃজনের মাধ্যমে এখন এসব জায়গা বেচাকেনার উৎসব চলছে।
নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের প্রকাশিত ২০২৬ সালের প্রতিষ্ঠাবার্ষিকীতে কলেজের ৮.১১ একর সম্পদের তথ্য উল্লেখ করা হয়। কিন্তু বাস্তবে ৬ একরের বেশি জায়গা কলেজের দখলে নেই বলে জানা যায়। কলেজের আরএস খতিয়ানগুলো রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে।সম্প্রতি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে এমপি আবুল কালামের চোখে ক্যান্টিন বেদখলের বিষয়টি ধরা পড়ে। তিনি তৎক্ষণাৎ ক্যান্টিন উদ্ধারের নির্দেশ দেন। সেই সঙ্গে কলেজের এক ইঞ্চি জায়গাও কাউকে দখল করতে দিবেন না বলে ঘোষণা দেন। এরপর শুরু হয় কলেজ প্রশাসনের দৌড়ঝাঁপ। কিন্তু এ ব্যাপারে তথ্য-উপাত্ত খুঁজে পাচ্ছে না তারা।স্থানীয় ভূমি অফিসের সহায়তায় অবিলম্বে সিএস নকশা ও আরএস খতিয়ানের আলোকে কলেজের সম্পদগুলো চিহ্নিত করে ভূমিদস্যুদের কবল থেকে উদ্ধার করা দরকার বলে স্থানীয় জনগণের অভিমত।বিএনপির কেউ এ দখলকাণ্ডে জড়িত কি না, জানতে চাইলে এমপি আবুল কালাম বলেন, এরা ভূমিদস্যু, এটাই বড় পরিচয়। বিএনপির কেউ এটা করতে পারে না। বিএনপির নাম ভাঙিয়ে কেউ এ ধরনের অপকর্মে জড়ালে দল থেকে বহিষ্কারসহ তাদের আইনের হাতে সোপর্দ করা হবে। এমপি হিসেবে এসব অপকর্মের দায় আমি নেব না।লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা বলেন, এমপি মহোদয় আমাদের কোনো নির্দেশনা দেননি। কলেজ কর্তৃপক্ষ তাদের জায়গার জন্য প্রয়োজনে সহকারী কমিশনারকে (ভূমি) চিঠি দেবে, আমরা নবাব ফয়জুন নেছা যাদুঘর নিয়ে কাজ করছি।
নবাব ফয়জুন নেছা কলেজের অধ্যক্ষ প্রফেসর মনির আহমেদ বলেন, এমপি মহোদয়ের নির্দেশনা আমরা পেয়েছি। আমার কলেজের সমুদয় জায়গা চিহ্নিতকরণে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের সহযোগিতা নেব।
কলেজের শিক্ষার্থী দিদার হোসেন বলেন, জায়গাগুলো অনেক আগেই চিহ্নিত করা দরকার ছিল। সাধারণ শিক্ষার্থীরা এর জন্য যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।
এমএসএম / এমএসএম
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’