বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার গর্ব, দুধকুমার নদের তীরে বেড়ে ওঠা বিশিষ্ট কবি, সাহিত্যিক, নজরুল গবেষক ও সাংবাদিক আবদুল হাই শিকদার বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব দেওয়া হয়। তিনি সদ্যবিদায়ী চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার আলদীনের স্থলাভিষিক্ত হলেন।
‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারার বিধান অনুযায়ী বাসসের পরিচালনা বোর্ড পুনর্গঠন করে এ প্রজ্ঞাপন জারি করা হয়। দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তরের সম্পাদক হিসেবে দায়িত্ব পালনরত আবদুল হাই শিকদার কবিতা, নজরুল গবেষণা ও শিশুসাহিত্যেও স্বতন্ত্র পরিচিতি অর্জন করেছেন।
নিজ এলাকার কৃতী সন্তান জাতীয় বার্তা সংস্থার শীর্ষ পদে আসীন হওয়ায় ভূরুঙ্গামারী উপজেলায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা, গণমাধ্যমকর্মী, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও পেশাদারিত্ব বাসসের কার্যক্রমকে আরও গতিশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তাঁর এই অর্জনে দুধকুমার নদের তীরের জনপদ ভূরুঙ্গামারীর ভাবমূর্তি দেশজুড়ে আরও উজ্জ্বল হয়েছে বলে স্থানীয়রা গর্ব প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
বাগেরহাট জেলা হাসপাতালে শ্রমিকদল নেতার তান্ডব গভীর রাতে নারী চিকিৎসক কে হেনস্তা
বাসসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন আবদুল হাই শিকদার: ভূরুঙ্গামারীবাসীর অভিনন্দন ও শুভেচ্ছা
নওয়াব ফয়জুন্নেছা কলেজের ২ একর জমি ভূমিদস্যুদের দখলে
উল্লাপাড়ায় তিন শত.বছরের ঐতিহ্য পোড়া মাটির অপরূপ নিদর্শন ‘নবরত্ন মন্দির’
নেত্রকোণার মদনে মাদক সেবনের অভিযোগে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক-৪
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’