উলিপুরে নিভৃত পল্লীতে শিক্ষার আলো ছড়াচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল
কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের এক নিভৃত পল্লী জুম্মার হাট। পল্লীর শান্ত পরিবেশ আর নিস্তব্ধতার বুক চিরেই ২০০৩ সাল থেকে নিরবে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে একটি প্রতিষ্ঠান সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল। যার এডুকেশনাল ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার (ইআইআইএন) নাম্বার-১৩৯১১৮, বিদ্যালয় কোড -৫৮৭২।
‘জ্ঞানই আলোথ মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। মূল ফটকে শোভা পাচ্ছে ‘জ্ঞান, শৃঙ্খলা, সাফল্যথ এই তিনটি শব্দ। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়াই ছিল এর লক্ষ্য।
সরেজমিনে দেখা যায়, সাদা দেয়াল, লাল পিলারে সজ্জিত পরিপাটি শ্রেণিকক্ষ ও সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত নিরাপদ ক্যাম্পাস। প্রায় দেড় বিঘা জমিতে জমির উপর নির্মিত অবকাঠামো এবং বিশাল খেলার মাঠ। এর মাঝে উড়ছে লাল-সবুজের জাতীয় পতাকা। সকালে সমাবেশে শিক্ষার্থীদের সাদা-নেভি ব্লুর ইউনিফর্মে সারিবদ্ধ উপস্থিতি যে কারো নজর কাড়বে। বর্তমানে বিদ্যালয়টিতে ৭৮০ জন শিক্ষার্থী, ৪৯ জন শিক্ষক এবং ৭ জন কর্মচারী রয়েছেন।
প্রতিষ্ঠার পর থেকে প্রাথমিক সমাপনী, জেএসসি, এসএসসি ও বৃত্তি পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে বিদ্যালয়টি। বিশেষ করে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার জন্য ‘স্কলারশিপ প্রিপারেটরি প্যাকেজ প্রোগ্রাম-২০২৬থ এর মতো বিশেষ কোচিং, দুর্বল শিক্ষার্থীদের জন্য এক্সট্রা কেয়ার এবং নিয়মিত অভিভাবক সমাবেশ প্রতিষ্ঠানটিকে অন্যদের থেকে আলাদা করেছে। এখানে নিয়মিত ক্লাস করলে বাইরে প্রাইভেট-কোচিংয়ের প্রয়োজন হয় না বলে অভিভাবকদের অভিমত।
এই প্রতিষ্ঠানের গর্বের আরেকটি দিক হলো এর স্কাউট গ্রুপ। দলটি বাংলাদেশ স্কাউটস কর্তৃক নিবন্ধিত। স্কুলের কাব দল নিয়মিত উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি সকল প্রোগ্রামে সুনামের সাথে অংশগ্রহণ করছে।
সম্প্রতি বাংলাদেশ স্কাউটস, উপজেলা শাখা আয়োজিত দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ এ সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল কাব দল অংশ নিয়ে ক্যাম্পের শৃঙ্খলা, নেতৃত্ব ও সৃজনশীলতায় প্রশংসিত হয়েছে। এর আগে গুনাইগাছ ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে দর্শকদের মুগ্ধ করে।
শুধু পাঠদান নয়, সামাজিক দায়বদ্ধতায়ও এগিয়ে প্রতিষ্ঠানটি। গত ১৯ ফেব্রুয়ারি ‘মায়ের ভাষা অন্তরে, শিক্ষা-স্বাস্থ্য সবার তরেথ স্লোগানে কাগজবাড়ি নামক একটি শিক্ষা ও স্বাস্থ্য সেবামূলক সংগঠনের উদ্যোগে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গণে ৭৮০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ৫টি স্কুলে ল্যাপটপ বিতরণ করা হয়।
এ বিষয়ে শারীরিক শিক্ষক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, সুস্থ দেহ ছাড়া সুস্থ মন ও মেধার বিকাশ সম্ভব নয়। সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলে শুধু ক্লাসের পড়া নয়, শৃঙ্খলা, নৈতিকতা, খেলাধুলা ও স্কাউটিংয়ের মাধ্যমে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। গ্রামের এই শিশুরাই একদিন শৃঙ্খলা ও নেতৃত্ব দিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে, এটাই আমাদের প্রত্যাশা।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা জানান, একটি প্রত্যন্ত হাটকে কেন্দ্র করে গড়ে ওঠা এমন একটি সুশৃঙ্খল, প্রযুক্তি-বান্ধব ও আদর্শভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান পুরো উপজেলার জন্য অনুকরণীয়। নিভৃত পল্লীর এই স্কুলটি প্রমাণ করেছে, সদিচ্ছা, শৃঙ্খলা ও শিক্ষক-অভিভাবকের যৌথ প্রচেষ্টা থাকলে গ্রামেও গড়ে তোলা যায় শহরের মানের শিক্ষা প্রতিষ্ঠান।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম খন্দকার বলেন, ২০০৩ সালে ‘জ্ঞানই আলোথকে মূলমন্ত্র করে জুম্মার হাটের মতো নিভৃত পল্লীতে যে স্বপ্নের বীজ বুনেছিলাম, আজ ৭৮০ জন শিক্ষার্থীর পদচারণায় তা মহীরুহে পরিণত হয়েছে। শহরের চাকচিক্য থেকে দূরে গুনাইগাছের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতেই এই প্রতিষ্ঠানের জন্ম, ব্যবসার জন্য নয়, এটি আমাদের সামাজিক দায়বদ্ধতা। আমরা প্রমাণ করতে চেয়েছি-জন্ম গ্রামে হলেও গ্রামের সন্তানেরা শহরের মতোই মানসম্মত, প্রযুক্তি-বান্ধব ও নৈতিক শিক্ষা পাওয়ার অধিকার রাখে। ‘জ্ঞান, শৃঙ্খলা ও সাফল্যথ এই তিন স্তম্ভকে ধারণ করে আমরা চাই, এখানে নিয়মিত ক্লাস করলে যেন কোনো শিক্ষার্থীকে বাইরে প্রাইভেট-কোচিংয়ের জন্য ছুটতে না হয়। পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, স্কাউটিং ও প্রযুক্তির সমন্বয়ে আমরা প্রতিটি শিক্ষার্থীকে শুধু ভালো ফলাফল নয়, একজন আদর্শ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। এই নিভৃত পল্লীর প্রতিষ্ঠানটিকে উলিপুর তথা কুড়িগ্রামের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করাই আমাদের আগামীর স্বপ্ন।
এমএসএম / এমএসএম
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত