সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
নোয়াখালী সুবর্ণচরে জায়গায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বিশাল একটি সবজি বাগান সম্পূর্ণ কেটে মাটি চাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে এক দিনে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ করায় মাথায় হাত পড়ে কৃষক আনোয়ার হোসেন কাজল ও শাহাদাত হোসেনের
ঘটনাটি ঘটে ১১ অক্টোবর (রবিবার) নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড চরজব্বর গ্রামে ৯০ বাচ্চুর ওয়ালার বাড়ীতে।
ভুক্তভোগী আব্দুল হামিদের পুত্র আনোয়ার হোসেন কাজল, ও শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, আমার বাবা আব্দুল হামিদ ১৯৯০/৯১ সালে সরকার থেকে ২ একর জায়গা বন্দবস্ত নেয় সে থেকে এতো বছর এ জমি চাষ করে জীবন নির্বাহ করছেন, কিছুদিন ধরে মনু মিয়ার পুত্র দেলোয়ার (৩০) , ও লাতু মিয়ার পুত্র খোকন (৪৫), ইব্রাহিম (৩৫), সাদ্দাম (২৭), এসলাম (৩৮), দলীয় প্রভাব দেখিয়ে ভাড়াটিয়া একদল সন্ত্রাসী দিয়ে গতকাল রবিবার আমরা বাড়ীতে না থাকার সুযোগে আমার সিম, মরিচ, লাউ, কুমড়া, মুগডালসহ শীতকালীন সবজির পুরো বাগান ধূলিসাৎ করে দেয়, এতে আমার প্রায় ৩ লাখ টাকার ক্ষতি সাধন করে। এবং একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ করে হুমকি ধমকি দিয়ে যায়।
এ জমি নিয়ে কোর্টে মামলা চলমান আজ পর্যন্ত তারা কোন জবাব দিতে পারেনি এবং গত ৭ অক্টোবর আদালত নিষেধাজ্ঞা জারি করে সেটা তারা অমান্য করে আমার পুরো সবজি বাগান উধাও করে পেলে।
জমির মালিক বৃদ্ধ আব্দুল হামিদ বলেন, আমার বন্দবস্তীয় ও ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘ বছর চাষাবাদ করে সংসার চালাচ্ছি কিছুদিন ধরে একটি প্রভাব শালী মহল আমাকে হুমকি ধমকি দিয়ে আমার জায়গা দখল করতে চায়, গতকাল আমার পুরো সবজি বাগানটা তারা উধাও করে দেয়। আমি এটার বিচার চাই৷ অভিযুক্ত দেলোয়ার হোসেন ঘটনার বিষয়ে অস্বীকার করে বলেন, আমি এসবের কিছুই জানিনা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে, এসবের সাথে আমি জড়িত নই।
এলাকাবাসী বলেন, আমরা দীর্ঘ ধরে দেখে আসছি এ জায়গা আব্দুল হামিদ বাচ্চু মিয়া ভোগদখল করে আসছে, এখ যারা দখল করতে চায় তাদের কি সমস্যা সেটা আমরা জানিনা৷ চরজব্বর থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল হাসান বলেন, এ বিষয়ে আমি কিছু জানিনা কেউ লিখিত অভিযোগ দিলে আইনী ব্যবস্থা নেয়া হবে৷
এমএসএম / এমএসএম
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত