ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগে সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
দুর্যোগকালীন পরিস্থিতিতে জানমালের ক্ষয়ক্ষতি কমানো, অগ্নিকাণ্ড মোকাবিলা এবং ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে উপস্থিত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ধারণা দেওয়াই ছিল এ মহড়ার মূল উদ্দেশ্য। মহড়ায় গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হলে কীভাবে দ্রুত ও নিরাপদে তা নিয়ন্ত্রণ করতে হয়, সে কৌশল বাস্তব প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেন ফায়ার সার্ভিসের সদস্যরা। একই সঙ্গে বহুতল ভবনে অগ্নিকাণ্ড বা ভূমিকম্পের সময় আটকা পড়া আহত ব্যক্তিদের আধুনিক যন্ত্রপাতির সহায়তায় উদ্ধার করে নিরাপদ স্থানে স্থানান্তরের প্রক্রিয়াও হাতে-কলমে প্রদর্শন করা হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ড কিংবা প্রাকৃতিক দুর্যোগে আতঙ্কিত না হয়ে তাৎক্ষণিক প্রাথমিক পদক্ষেপ গ্রহণ এবং দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করার পরামর্শ দেন।
মহড়ায় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এবং অফিস সহকারী মেহেদী হাসানসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ ছাড়া নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আব্দুল রহমান ও ফায়ার ফাইটার দল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা এ কার্যক্রমে অংশ নেন। মহড়া শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেন, দুর্যোগের ঝুঁকি কমাতে শুধু প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওপর নির্ভর না করে প্রত্যেক পরিবার ও নাগরিকের নিজস্ব সচেতনতা গড়ে তোলা অপরিহার্য। প্রাথমিক সচেতনতা ও সম্মিলিত প্রস্তুতির মাধ্যমেই দুর্যোগ-সহনশীল সমাজ বিনির্মাণ সম্ভব।
এমএসএম / এমএসএম
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত